এমনও একদিন আসবে, যেদিন
তোমার চোখ আমায় খুঁজবে
হৃদয় একটু কাঁদবে
স্মৃতি একটু ব্যথা পাবে।
ইচ্ছে তো করে
সেদিন কাছেই থাকি তোমার।
কিন্তু নাহঃ
সেদিন আমি থাকবো না।
আমি তখন দূরে। অনেক দূরে।
কোথায়? জানি না।
জানি না গো জানি না।
অবশ্য এমন নয় যে
আমার ভালোবাসা সেদিন মরে যাবে।
আমার ভালোবাসা
সেদিনও এমনি করেই বেঁচে থাকবে
কিন্তু ফিরতে সে পারবে না।
অন্য গন্তব্যে সে এমন
আষ্টে পিষ্টে জড়িয়ে যাবে
ফিরতে চাইলেও
ফিরতে সে পারবে না।
সবই চলমান হে মালবিকা
সবই চলমান।
জন্ম মৃত্যু প্রেম দুঃখ সময়
সবই প্রবাহমান।
মহাকালের স্রোতে বয়ে যাওয়া নৌকা
কখনও কি
পুরানো ঘাটে ফিরতে পারে?
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem