ছুঁয়ে কথা বলো (Amal) Poem by Arun Maji

ছুঁয়ে কথা বলো (Amal)

Rating: 5.0

মুখে বলে কাজ নেই
ছুঁয়ে কথা বলো।
কাজল চোখে ঝিলিক এঁকে
রাঙা ঠোঁটে স্বপ্ন এঁকে
ছুঁয়ে কথা বলো।

ঘেঁষে ঘেঁষে কাজ নেই
ঠেসে কথা বলো।
নরম বুকে আগুন ভরে
সোনালী নাভিতে মৃত্যু ভরে
ঠেসে কথা বলো।

দূরে দূরে কেন সখী
তুমি দূরে দূরে কেন?
ধরি মাছ না ছুঁই পানি
এমন খেলা কেন?

ওহে সখী
প্রেম সাগরে ডুবতে এসে
হাঁটু ডোবানো কেন?
প্রেমের বিষ গলায় ঢেলে
কলঙ্কে ভয় কেন?

চোখে দেখে কাজ নেই
ছুঁয়ে ছুঁয়ে দেখো।
তীক্ষ্ণ নখে খিদে ভরে
নিতম্বে নিষিদ্ধ ইচ্ছে ভরে
ছুঁয়ে ছুঁয়ে দেখো।


© অরুণ মাজী
Painting: JWG

ছুঁয়ে কথা বলো (Amal)
Wednesday, February 13, 2019
Topic(s) of this poem: love,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success