আজকাল
মরণ বুকে বাসা বেঁধেছে আমার।
আগুনে ঝাঁপ দিয়ে
বারবার ছাই হয়ে ফিরছি
তবুও লজ্জা হয় না আমার।
কিসের লজ্জা হে মৃত্যু
কিসের লজ্জা আমার?
যৌবন জমি লাঙল দিয়ে চষে
কতদিন আর বর্ষা রূপ রমণীর
স্পর্শের জন্য হা পিত্যেশ করবো?
তিনকাল আমার এক কাল হতে চললো
তবুও কোন রমণী
একটু প্রেম ভিক্ষা দিলো না।
ওহে মৃত্যু, প্রেমহীন জীবন
তোমার চেয়ে বেশি ভয়ঙ্কর নয় কি?
© অরুণ মাজী
Painting: EDB
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem