নাহঃ আর লিখবো না কবিতা (Amal) Poem by Arun Maji

নাহঃ আর লিখবো না কবিতা (Amal)

Rating: 5.0

নাহঃ আর লিখবো না কবিতা।
কাকে লিখবো? কি জন্য লিখবো?

কতদিন আর
মিথ্যে হয়ে মিথ্যের সঙ্গে প্রতারণা?

জেগে আছে যৌবন
নিদ্রাহীন স্বপ্নের সাথে।
জেগে আছে চোখ
নিদ্রিত রাত্রির বুকে।
কেন? কার প্রত্যাশায়?

কাজল চোখে ঝিলিক নিয়ে
কোন নারী তো কাছে আমায় ডাকে নি।
আধো আধো অস্ফুট স্বরে
কোন নারী তো গোপন কিছু বলে নি।

নাহঃ আর লিখবো না কবিতা।
মিথ্যে শব্দ দিয়ে
অসহায় যৌবনের সঙ্গেপ্রতারণা
আর আমি করবো না।

আজন্ম জেগে আছে যৌবন
নিরীহ ক্ষুদ্র কিছু ইচ্ছে বুকে নিয়ে।
অথচ ভাগ্য?

নাহঃ আর লিখবো না কবিতা।

© অরুণ মাজী

নাহঃ আর লিখবো না কবিতা (Amal)
Sunday, February 17, 2019
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success