তোমাকে এমন করে চাই নি (Amal) Poem by Arun Maji

তোমাকে এমন করে চাই নি (Amal)

Rating: 5.0

চেয়েছি
তবে
তোমাকে এমন করে চাই নি।

হৃৎপিণ্ডের মধ্যে
যে ছোট্ট গহবর
তার অন্তঃকোনে যে নিরিবিলি আকাশ
সে আকাশ
তোমাকে দিয়েছি।

কেন?
কেবল এক বন্ধু হবে বলে?

এক পৃথিবী বন্ধু আছে আমার।
তোমাকে আমি
বন্ধু ভাবে চাই নি।

আমার স্বপ্নের মধ্যে
যে সুদৃশ্য সবুজ বাগান
সেখানে তুমি। কেবল তুমি।
আমার কল্পনার ক্যানভাসে
যে রাজুমারী খিলখিল করে হেসে উঠে
অবয়বে তুমি আর সে
এক। অদ্বিতীয়।
কেন?

দেহ মন আত্মা জুড়ে
ছেয়ে আছো তুমি।
নিদ্রা আর নিদ্রাহীনতা জুড়ে
ছেয়ে আছো তুমি।
জীবন আর মৃত্যু জুড়ে
ছেয়ে আছো তুমি।

কেন?
কেবল এক বন্ধু হবে বলে?

কেবল কাজল চোখের ঝিলিক দিয়ে
হৃৎপিণ্ড ছিনিয়ে নিয়েছে
যে নারী,
তাকে আমি
এমন করে চাই নি।

চেয়েছি
তবে
তোমাকে এমন করে চাই নি।

© অরুণ মাজী
Painting: JWG

তোমাকে এমন করে চাই নি (Amal)
Wednesday, February 20, 2019
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success