তোমাকে আমি ছুঁবোই (Amal) Poem by Arun Maji

তোমাকে আমি ছুঁবোই (Amal)

Rating: 5.0

কত দূরে থাকবে হে নারী
কতদিন
আর কত দূরে থাকবে?

একবারও কি বাহানার আকাশ থেকে
সত্যের মাটিতে নামবে না?
নিজের ইচ্ছেই না হয়
না নামলে,
কিন্তু সময়ের ঝোড়ো হাওয়া?

কে জানে
কোন অমৃত সাগরে বুঁদ হয়ে শুয়ে
জেগে আছো তুমি!
হৃৎপিণ্ড দেখতে পাও
হৃদয় দেখতে পাও না।
রূপ দেখতে পাও
অপরূপ দেখতে পাও না।

চরণে তোমার
জীবন সোঁপবো বলে
সাজিয়ে রেখেছি নিজেকে।
অথচ তোমার নজরে তা আসে না।

সূর্যের মতো যা সত্য
বাহানা দিয়ে
তাকে আর কত আড়াল করবে?

তোমাকে আমি ছুঁবোই।
এজন্মে যদি নাও পারি
আগামী জন্মে ছুঁবোই।

© অরুণ মাজী

তোমাকে আমি ছুঁবোই (Amal)
Saturday, February 23, 2019
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success