গাঁজা উন্মাদ ও ভদ্দরলোকের পৃথিবী (Amal) Poem by Arun Maji

গাঁজা উন্মাদ ও ভদ্দরলোকের পৃথিবী (Amal)

Rating: 5.0

মহাকালের কাছে দরজার চাবি
অথচ ঘরের দলিল নিয়ে
লম্ফঝম্ফ আমার।

একশো মাইল পুরু বরফের চাদরে
পিতৃপুরুষের জীবাশ্ম দেখে
মানুষ এখনো শেখেনি
বিদ্যা বুদ্ধি লোকলস্কর আড়ম্বর
ঠিক কতখানি বৃথা।

আজ বৌ পালালো কার?
জানো না?
গত রাতে, বৌ বগলে নিয়ে
যে হারামজাদা অভিনেতা
হাসি হাসি মুখে সুখী ছবি এঁকেছিলো।

যে মানুষ নারী হৃদয়ের
গোলক ধাঁধা বুঝতে পারে না
সে নাকি স্বর্গ যাওয়ার রাস্তা খুঁজে যাচ্ছে!
হাসি পাই পেন্তীর মা
হাসি পাই।

বলি, ও হারামজাদা জগাই
গেলি কোথায়?
গাঁজা একটু আছে
না সবটা টেনে বসে আছিস?

বেশ করেছিস।
হারামজাদা মানুষের
অহং আর আড়ম্বর দেখলে
উন্মাদদের নেশা চটকে যাবে বৈ কি।

© অরুণ মাজী

গাঁজা উন্মাদ ও ভদ্দরলোকের পৃথিবী (Amal)
Sunday, February 24, 2019
Topic(s) of this poem: blindness,pride,time,truth
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success