বুকে আমার বৃষ্টি (Amal) Poem by Arun Maji

বুকে আমার বৃষ্টি (Amal)

Rating: 5.0

মেঘের আগে বৃষ্টি কিনো তুমি।
কালো চোখে হাসি এঁকে
বৃষ্টির ফেরিওয়ালা খুঁজো তুমি।

আমি ফেরিওয়ালা নই।
বৃষ্টি আমার বুকে
তাই এমনিই দিই। বিলিয়ে দিই।
পথে ঘাটে হাটে বাজারে
বৃষ্টি বিলোই আমি।

মায়ের গর্ভ থেকে
এক আকাশ মেঘ পেয়েছি আমি।
হৃদয়ে পিপাসু কাউকে দেখলেই
সে মুষলধারে ঝরে।

বৃষ্টি তোমাকেও দেবো।
কালো চোখে হাসি এঁকে
দাম দিতে হবে না।
মিষ্টি কথার ফুলঝুরিতে
বায়না দিতে হবে না।

বুকে আমার বৃষ্টি
এমনিই দিই। এমনিই দেবো।

© অরুণ মাজী

বুকে আমার বৃষ্টি (Amal)
Monday, March 4, 2019
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success