লড়াইটা মানুষের সহজ নয় (Amal) Poem by Arun Maji

লড়াইটা মানুষের সহজ নয় (Amal)

Rating: 5.0

কোলের ছেলে মরে গেছে
বুকে তুড়ি মেরে
তবু বাঁচতে হবে তিন্নিকে।
লড়াইটা মানুষের সহজ নয়।

ছেলে বৌ মেরে তাড়িয়ে দিয়েছে।
তবুও বাঁচতে হবে
মুন্নির মাকে।
লড়াইটা মানুষের সহজ নয়।

তুমিই বলো না পেন্তীর মা,
লড়াইটা কি সহজ?
পেন্তীর বাপ মরে যেতে
কুড়ি বয়স থেকে মাঠে খাটছো তুমি।
লড়াইটা কি তোমার সহজ?

তুমি শালা নগেন মাস্টার
আজন্ম কেবল হেসেই গেলে।
হাসির আড়ালে আর কত দুঃখ লুকোবে?
চল্লিশ বছর চাকরি করলে
অথচ পেনশান এখনো পাও নি।
গত রাতে
কেবল জল খেয়ে ঘুমিয়ে পড়েছো তুমি।
লড়াইটা কি তোমার সহজ?

মানুষকে যন্ত্ৰণা দেবে বলে
আজন্ম রাত জেগে দেবতা।
লড়াইটা মানুষের সহজ নয়।

মানুষ রক্তে উল্লঙ্গপনার চড়ুইভাতি করবে বলে
সংঘবদ্ধভাবে ষড়যন্ত্রে লিপ্ত-
এক পৃথিবী মানুষ, এক আকাশ দেবতা,
এক মহাকাল দুর্ভাগ্য।
লড়াইটা মানুষের সহজ নয়।

বল না রে হারামজাদা জগাই
লড়াইটা কি মানুষের সহজ?
বিন্দী বুড়ী, তুমিই না হয় বলো-
লড়াইটা কি মানুষের সহজ?

লড়াইটা মানুষের সহজ নয়।

© অরুণ মাজী

লড়াইটা মানুষের সহজ নয় (Amal)
Monday, August 6, 2018
Topic(s) of this poem: pain
COMMENTS OF THE POEM
Prasenjit Bhattacharya 07 February 2019

Oshadharon Lekha Dada, pronam naben..🙏🙏

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success