ছুঁয়ে দিলেই মুছে যাও তুমি (Amal) Poem by Arun Maji

ছুঁয়ে দিলেই মুছে যাও তুমি (Amal)

Rating: 5.0

তোমাকে ভাবতেই যত শিহরণ আমার।
ছুঁয়ে দিলেই
একমুহূর্তে মুছে যাও তুমি।

আসবে।
আগামী শুক্রবার তুমি আসবে।
রুই অথবা ইলিশ
কোনটা যেন ভালোবাসো তুমি?

আমার জন্য অপেক্ষা করতে হবে না।
রিক্সা ভাড়া করে
বাস স্ট্যান্ডে
আগেই দাঁড়িয়ে থাকবো আমি।
আমি জানি
পাক্কা তুমি লাল শাড়ি পরে আসবে।
জানো,
লাল শাড়িতে তোমায় দারুন লাগে।
আমাকে দেখে
তুমি একটু মিটিমিটি হাসবে।
তাই না?
হেসো। অনেকক্ষণ ধরে হেসো।
তোমার হাসিই তো
আমার সব মালবিকা।

তোমার জন্য একটা সারপ্রাইজ আছে।
নাহঃ তখুনি তোমাকে বলবো না।
তুমি ঘরে আসবে।
তারপর চা খেতে খেতে
যখন আমায় চেয়ে একটু দেখবে
তখন প্যাকেটের মোড়া খুলে.....

তোমাকে একটু ছুঁতে পারবো
এই নেশাতেই যত শিহরণ আমার।
ছুঁয়ে দিলেই
একমুহূর্তে মুছে যাও তুমি।

প্রেমে অপেক্ষাই বেশি সুন্দর।
তাই না মালবিকা?

© অরুণ মাজী

ছুঁয়ে দিলেই মুছে যাও তুমি (Amal)
Saturday, April 6, 2019
Topic(s) of this poem: love,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success