প্রেম পৃথিবী ও চরিত্রহীন কবি (Amal) Poem by Arun Maji

প্রেম পৃথিবী ও চরিত্রহীন কবি (Amal)

Rating: 5.0

প্রেমও আজকাল দীর্ঘশ্বাস ফেলে-
শ্মশানের চিতা কতদূরে যেন?

বুকের মধ্যে সিলিকন জেল
ঠোঁটে জবা রঙের মৃত্যু
নাভিতে বেলেল্লেপনার আমন্ত্রণ
নিতম্বে নীল ছবির রিহার্সাল।
দেখতে পাচ্ছো না
ওহে নারীমাংস ভোজী
ইতর চরিত্রহীন কামুক পুরুষ মানুষের দল
প্রেমের পসরা আমার কানায় কানায় পূর্ণ?

কামনার পিঠেতে
ক্ষীরে ভাজা সৌন্দর্য্যের পুর ভরলে
প্রেমের নাকি পৌষ পার্বণ হয়।

মল্লিকার নগ্ন বুকে হাত
অথচ নীল রাতের স্বপ্নে
কিম কার্দাশিয়ান, কনি কার্টার, সানি লিওন
ইত্যাদি নামের ডাগর বুকের রগরগে রমণী।
ওহে যৌবন
কেবল এক নারী দেহে
কত ফুর্তি আর করবো?
একটু আধটু খুঁটে খাওয়া কি পাপ?

নাহঃ পাপ নয়।
অন্তত মুক্তমনা বিশ্বের
স্বাধিকার বোধের আয়নায়
খুঁটে খাওয়া-
সেও আত্মপ্রকাশের আরেক রূপ।

পৃথিবীকে আমি পাপমুক্ত হতে বলছি না।
পৃথিবীকে আমি কেবল
একটু বিশ্বস্ত হতে বলছি।
পৃথিবীকে আমি পারফেক্ট হতে বলছি না
পৃথিবীকে আমি কেবল
একটু সংযমী হতে বলছি।
পৃথিবীকে আমি প্রেমিক হতে বলছি না
পৃথিবীকে আমি কেবল
একটু ভালোবাসতে বলছি।

নারী মাংস যারা উপভোগ করেছে
তারা জানে
এ এমনই এক অমৃত
তৃপ্তিতে কেবল অতৃপ্তি বাড়ে।

দূর শালাঃ
পৃথিবীকে কি আমি
কেবল জ্ঞান দিতেই জন্মেছি?
আমারও কি ইচ্ছে করে না
নগ্ন নাভিতে ডুবে ডুবে
আমিও একটু
প্রজাপতি সাঁতার কাটি?

© অরুণ মাজী

প্রেম পৃথিবী ও চরিত্রহীন কবি (Amal)
Tuesday, April 16, 2019
Topic(s) of this poem: love,lust
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success