শুনছো?
হ্যাঁ হ্যাঁ তোমাকেই বলছি।
ঊষা লগ্নের প্রথম আভা তুমি
সদ্য জাগরিত কুসুমের প্রথম হাসি তুমি
সদ্য প্রস্ফুটিত পুষ্পের প্রথম সুগন্ধ তুমি।
তুমি কে? তোমার নাম যেন কি?
তোমার নাম কি গো বালিকা?
বালিকাই বা আর বলি কি করে?
আজ অসংখ্য শাখা প্রশাখা আর চারাগাছের সংসার সহ
মহীরুহ বৃক্ষ তুমি।
তোমার ছায়া আজ
কত লোকের জীবনদানি।
কিন্তু কি আশ্চর্য্য জানো?
নামটাই ভুলে গেছি তোমার।
তুমিই বলো, কি করে মনে থাকবে?
তোমাকে যে আমি
প্রথম সূর্য নামে ডাকতাম।
তুমি জানতে না
তাই না?
জানবে কি করে?
তোমাকে তো কখনো এই নামে ডাকি নি।
নাহঃ ডেকেছি।
অসংখ্য বার তোমাকে এই নামে ডেকেছি।
শয়নে ডেকেছি
স্বপনে ডেকেছি
কর্ম্মে ডেকেছি।
প্রথম সূর্য। প্রথম সূর্য। প্রথম সূর্য।
আমার প্রথম সূর্য।
অমল বোসের প্রথম সূর্য।
কে? কে আবার!
তুমি। তুমি। আর তুমি।
জানতে? তুমি জানতে হে বালিকা?
এতো ডাক ডেকেছি
কখনো টের পাও নি বুঝি?
কখনো না? একবারও না?
টের যদি পেয়েছো
তো ধরা দাও নি কেন?
ধরা দিতে যদি চেয়েছো
তো বুকে ধরতে পারি নি কেন?
জানো? বুকটা আজও বড় শূন্য লাগে।
ইশঃ যদি একবার
বুকে ধরতাম তোমাকে।
একবার। অন্তত একবার।
"স্বহীনতা" ততটা যন্ত্রণা নয়
যতটা যন্ত্রণা "তুমিহীনতা"।
প্রথম সূর্য কিনা!
সদ্য জাগরিত যৌবনে
প্রথম আলো তুমি।
সদ্য স্বপ্ন দেখতে শেখা কিশোরের
প্রথম স্বপ্ন তুমি।
সদ্য চাইতে শেখা দুর্বোধ্য মনের
প্রথম চাওয়া তুমি।
চাওয়া তুমি
চাওয়াই রয়ে গেলে।
ঘটনা অথবা দুর্ঘটনা
কোনোভাবেই
কখনো আমার তুমি হলে না।
নাহঃ গো নাহঃ।
বড় ভুল বললাম আমি।
প্রথম সূর্য তুমি
প্রথম সূর্য হয়েই রইলে।
আমার হয়েই রইলে।
নাই বা কখনো ছুঁলাম তোমাকে।
স্বপ্ন দিয়ে কি
কম ছুঁই তোমাকে?
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem