রোদের দিনে বৃষ্টি
অনেক হয়েছি আমি
এবার এলোমেলো অশান্ত
ঝড় হবো আমি।
গভীর রাতে
পরিত্যক্ত পূর্ণিমা চাঁদের মতো
নিঃসঙ্গ হয়েও
নিষ্পাপ পুষ্প হাসি, অনেক হেসেছি আমি।
এবার আগ্নেয়গিরির
ক্ষুধার্ত আগুন হবো আমি।
কেবল দিতেই জন্মেছি?
পেতে ইচ্ছে করে না?
ভালোই বাসবো?
কারও জবা রাঙা ঠোঁটে, ক্ষুধার্তের কামড় দেবো না?
প্রশান্ত প্রিয়ভাষীই হবো?
হিংস্র ব্যাঘ্রের মতো
ক্রোধে ফেটে পড়বো না?
আমার ক্ষুধার্ত নগ্ন বুকে
তার চিবুক রেখে
অর্দ্ধনগ্ন কোন এক নারী
বুকের অমৃত উত্তাপ ঘষে ঘষে বলবে
"বলো তো
এখানে এতো ঊষ্ণতা কেন?
এতো ভূকম্প কেন?
এতো দুর্ভিক্ষ কেন? "
আমার রোমশ বুকে
কাঁকড়ার মতো চিমটি কেটে
দাঁতে ঠোঁট কেটে
তৃষ্ণার্ত সেই ধরিত্রী কন্যা বলবে
"কত অপেক্ষা করবো
বলি, আর কত অপেক্ষা করবো? "
আর আমি বলবো
অপেক্ষা তোমায় করতে হবে না
হে ক্ষুধার্ত ঝর্ণা
হে তৃষ্ণার্ত নগ্ন প্রকৃতিকন্যা।
ঝাঁপিয়ে আমি পড়বো বলেই....
সেদিন
তিন রাত আর দুই দিন যেন
আড়াই মিনিটের চেয়েও
স্বল্পস্থায়ী মনে হয়।
অথচ....
হতভাগ্য জীবনের হারামজাদা ভাগ্য?
নাহঃ কেউ কাছে ডাকে নি।
আমার ভালোমানুষ নাম
আমি অনেক শুনেছি।
আমার সুন্দর হৃদয়
এ প্রশংসাও
বারবার আমি অনেক শুনেছি।
কিন্তু
ওরে শয়তান পুত্র হারামজাদা ভাগ্য,
মানুষের প্রশংসা শুনলে কি
যৌবনের খিদে মেটে?
নারী চোখের হাসি কি
আমার ব্যাধির নিরাময়
রাতের শয্যাসঙ্গিনী হবে?
বিশুদ্ধ প্রেমের প্রেমিক
অনেক হয়েছি আমি।
এবার নীলবর্ণ কাম মিশ্রিত
ক্ষুধার্ত নিষিদ্ধ প্রেমের
চরিত্রহীন প্রেমিক হবো আমি।
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem