কিছু আশা (Amal) Poem by Arun Maji

কিছু আশা (Amal)

Rating: 5.0

কিছু আশা ঝরে ঝরে যায়
কিছু আশা ক্ষয়ে ক্ষয়ে যায়।

তবুও, কিছু সদ্য কুসুমিত আশা
কক্কুন বক্ষ বিদীর্ণ করে
নতুন ভোরের সূর্য দেখতে চায়।

কিছু আশা মৃত্যু বুকে নিয়েও
বুক চিতিয়ে
আমৃত্যু লড়াই করে যায়।

কিছু পরিত্যক্ত বিতাড়িত আশা
আশ্রয় চাই আশ্রয় চাই সুরে
রুদ্ধ দ্বারে
দিনরাত কড়া নেড়ে যায়।

কিছু নিঃসঙ্গ আশাহীন আশা
গলায় কলসী ঝুলিয়ে
মৃত্যু নদীর বুকে
গোপনে হারিয়ে যায়!

© অরুণ মাজী

কিছু আশা (Amal)
Monday, June 3, 2019
Topic(s) of this poem: death,depression,despair,hope,life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success