কেন ডাক দাও হে বসন্তের কোকিল (Amal) Poem by Arun Maji

কেন ডাক দাও হে বসন্তের কোকিল (Amal)

Rating: 5.0

এই অবেলায় কেন ডাক দাও
হে বসন্তের কোকিল?

জানো না
বাগানে আমার গ্রীষ্ম এখন?
ওহে নিষ্ঠুর স্বপ্ন পাখি
অপ্রাপ্তির অজস্র যন্ত্রণা
জাগাও কেন বুকে?

যদি পারো
একটু বৃষ্টি হয়ে এসো।
যন্ত্রণার খাঁ খাঁ দুপুরে
ফেটে চৌচির আমি
তৃষ্ণার্ত বুকে একটু বৃষ্টি হয়ে ঝরো।

যদি পারো
শীতল একটু বাতাস হয়ে এসো।
হতাশার আগ্নেয়গিরিতে
পুড়ে ছাই আমি
হিমেল একটু বাতাস হয়ে এসো।

রুক্ষ প্রাণ জুড়োলে
বসন্তে, আমিও কৃষ্ণচূড়া হবো।
তখন না হয় ডাক দিও
সুর করে প্রাণ ভরে।

তখন দেখো
আকাশের পিঞ্জর ভেঙে
রঙ আর সুগন্ধ দিয়ে
কেমন ছিনিয়ে নিই তোমাকে।

© অরুণ মাজী

কেন ডাক দাও হে বসন্তের কোকিল (Amal)
Monday, June 3, 2019
Topic(s) of this poem: dream,love,spring
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success