এখনো ঘুম ভাঙে নি আমার (Amal) Poem by Arun Maji

এখনো ঘুম ভাঙে নি আমার (Amal)

Rating: 5.0

ধ্বংসের ঘড়িতে দুপুর বারোটা
অথচ এখনো ঘুম ভাঙে নি আমার।

প্রকৃতি এখনো দয়াময়ী।
মানুষের প্রতি ক্রোধ জাগলেও
মানুষের জন্য কেঁদে
সংবরণ করে নিজেকে।

বাতাসে ভাসছে মৃত্যু
জলে মিশছে বিষ
কানে বাজছে বোমা বারুদের খঞ্জনি
চোখের সামনে নারী যোনির রক্ত
ধর্মের আঁচলে শিশুর মাথার খুলি।
অথচ পেন্তীর মা নগেন মাস্টার বটু মাতাল
এরা কেউ জানে না
এ সবের অর্থ কি।

জানার কথাও নয়।
যাদের জানার কথা
তারা ঈশ্বর-আল্লাহ নামের কালো চশমা পরে
এ পৃথিবীকে আলো দেখতে চায়।

অভিধান এদেরকে পন্ডিত বলে।
এদের বুকে আত্মবিশ্বাস
গলায় বড় বড় ডিগ্রি
পরণে রামাবলী আলখাল্লা
স্বপ্নে বেহেস্ত
কণ্ঠে অদৃশ্য শক্তির জয়ধ্বনি।

নেমক হারামিতে মানুষের জুড়ি নেই।
বিজ্ঞানের দেওয়া কাপড়ে
পাছা আর কাঁছা ঢেকে
অদৃশ্য শক্তির প্রতি ভক্তি হেতু
বিজ্ঞানের মৃত্যু কামনা করে এরা।
অদৃশ্য শক্তির দালাল সেজে
বিজ্ঞানীদের কুপিয়ে মারে এরা।

ধ্বংসের ঘড়িতে বারোটা ঊনষাট এখন
অথচ এখনো
এখনো
ঘুম ভাঙে নি আমার।

© অরুণ মাজী

এখনো ঘুম ভাঙে নি আমার (Amal)
Sunday, December 22, 2019
Topic(s) of this poem: god
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success