সাধু পাপী ও এক উন্মাদ (Amal) Poem by Arun Maji

সাধু পাপী ও এক উন্মাদ (Amal)

Rating: 5.0

সর্ব্বত্যাগী সাধু হয়ে হারানো পুণ্য
অথবা সর্ব্বভূক পাপী হয়ে হারানো পুণ্য?
কে জানে এর উত্তর?

মানুষের জীবন যন্ত্রণা দেখেছি
কিন্তু মৃতের যন্ত্রণা দেখি নি।
তার অমৃতপ্রাপ্তিও দেখিনি।

কৃচ্ছ্বসাধনে অমৃতপ্রাপ্তি?
ওহে পেন্তীর মা
এমন কেউকে দেখেছো তুমি?
নগেন মাস্টার, তুমি?
কাউকে? কখনো?

জীবন নামের নিষ্ঠুর ঘানিতে
বলদ হয়ে
মিথ্যে প্রতিশ্রুতি বইছে মানুষ।
মরীচিকার পিছনে ছুটে
এক জীবন
যন্ত্রণা ভোগ করছে মানুষ।

হারামজাদারা এতোই গোঁয়ার আর অন্ধ
অদৃশ্য শক্তিকে খুশি করতে
আপন সন্তান উৎসর্গ করে।
ধর্মগুরুর যৌনাঙ্গ দ্বারা ধর্ষিত হওয়াকে
পবিত্র পাপমুক্তি ভাবে।

অথচ দেবতা?
নারী ঊরুর সন্ধিস্থলে লুক্কায়িত অমৃতের জন্য  
তার দেবত্ব বিসর্জন দেয়।
নারী বক্ষের দোল দেখার জন্য
দেব সভার আয়োজন করে।

দেবতা
পাপ-পুণ্য, শ্লীলতা-অশ্লীলতা
বিচার করে না।
ভগবান শ্রীকৃষ্ণ
ষোলোশো নারীর সংস্পর্শেও  
কলুষিত কখনো হয় না।
কিন্তু হারামজাদা মানুষ?

© অরুণ মাজী

সাধু পাপী ও এক উন্মাদ (Amal)
Sunday, January 19, 2020
Topic(s) of this poem: god
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success