মালবিকা অমল ও জাগরণ (Amal) Poem by Arun Maji

মালবিকা অমল ও জাগরণ (Amal)

Rating: 5.0

আয়নার মধ্যে এখন দেখছি যাকে
সে এক নতুন কেউ।
যেন এক নতুন সূর্য।

হাসলাম আমি
তো সেও হাসলো।
ভালোবেসে ফেললাম তাকে।  

নিজের মতো দেখতে হলেও
আজন্ম যাকে আগন্তুক মনে হয়েছে,
আজ তাকে ভালোবেসে ফেললাম।
কেন?

জানো?
এইমাত্র এক ফুল দেখলাম।
তোমার মতো দেখতে তাকে।
তোমার ঠোঁটের মতো হাসি
তোমার চুলের সুগন্ধের মতো সুবাস
তোমার চোখের মতো তার টান।

মুগ্ধ আবিষ্ট আমি
তো ইচ্ছে হলো, তুলে নিই সেই ফুল।
কিন্তু নাহঃ পারলাম না।

কেমন করে পারবো?
তোমার সুন্দর হাসি
আমি কি নষ্ট করতে পারি?

তোমার হাসি আজ
অনুভব ফিরিয়ে দিলো।
নিজেকে জানলাম
ভালোও বাসলাম।
আর জানলাম তোমাকেও।
বুঝলাম, তোমাকে ঠিক
তোমার মতোই
থাকা ভালো।
তাতেই তুমি
সবচেয়ে বেশি সুন্দর।

© অরুণ মাজী

মালবিকা অমল ও জাগরণ (Amal)
Wednesday, March 25, 2020
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
Parijat 25 March 2020

আহা কি সুন্দর লেখাটি যেন আলতো করে আদর করে গেল

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success