গাব গাছের তলা দিয়ে গেলে (Amal) Poem by Arun Maji

গাব গাছের তলা দিয়ে গেলে (Amal)

গাব গাছের তলা দিয়ে গেলে
উঁকি মেরে দেখে মা।
কেঁদে উঠে বুক।
কোথা থেকে ঝরে পড়ে
কয়েকফোঁটা জল।

গাছের তলায় যে কাদামাটি
তার সঙ্গে লেগে ছাই;
তাতে বাবার একটু স্মৃতি।

যৌবন দীপ্ত পুরুষ আমি
আমি কখনো কাঁদি না।
কিন্তু গাব গাছের তলা দিয়ে গেলে-
কোথা থেকে শালা ঝরে পড়ে
কয়েকফোঁটা জল।

© অরুণ মাজী

গাব গাছের তলা দিয়ে গেলে (Amal)
Thursday, April 16, 2020
Topic(s) of this poem: death,father
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success