ফিরে আমি আসবো না? (Amal) Poem by Arun Maji

ফিরে আমি আসবো না? (Amal)

মহা প্রস্থানের কালেও
চেয়ে রব আমি
তোমাদের পানে।
নিঃশব্দে। অপলকে।

এতো ভালোবাসা দিয়েছো আমায়  
শেষ দেখা দেখবো না?
কে জানে, আবার কবে
তোমাদের সাথে কোথায় দেখা হবে?

যদি দেখো পাখি
খুঁটে খায় ধান।  
বা ছুঁয়ে ছুঁয়ে কাছ ঘেঁষে তোমার,
জিজ্ঞেস করো তারে-
"হ্যাঁ গো, তুমি কি আমাদের 'উন্মাদ'? "
হয়তো ঘাড় নেড়ে সে
বলে যাবে তোমায়-
"এ কিগো
চিনতে পারছো না আমায়? "

যদি দেখো বাতাস
শন শন করে কিছু বলে গেলো তোমায়।
কান পেতে শুনো-
হলেও তা হতে পারে
মালবিকার কোন গল্প
মৃত দেশের
নতুন কোন ভাষায়!

তোমরাই বলো
এতো ভালোবাসা দিয়েছো আমায়  
ফিরে আমি আসবো না?  

© অরুণ মাজী

ফিরে আমি আসবো না? (Amal)
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success