সত্য যোদ্ধা (Amal) Poem by Arun Maji

সত্য যোদ্ধা (Amal)

Rating: 5.0

মিথ্যের জালে ফেঁসে আছে মানুষ।
সত্যব্রত রাজার
কোথায় দেখা পাই?
কোথায়?

সত্যম শিবম সুন্দরম
স্তোত্র যাদের,
সত্যের ধর্ষণে মগ্ন তারা
সত্যের যোনির রক্তে উল্লসিত তারা।

ধর্মং শরনং গচ্ছামি
বুদ্ধং শরনং গচ্ছামি
ধ্যান যাদের-
ঈশ্বরকে করেছে, পণবন্দী তারা।
ঈশ্বরের উদ্দেশ্যে মুষ্টি ছুঁড়ে হুমকি তাদের -
"ক্ষমতা দাও
নইলে নিপাত যাও"।

সত্য বড় একা।
অসহায়। অবসাদগ্রস্ত।
রাতদিন এতো
মিথ্যার খঞ্জনি, মিথ্যাচারীর সংঘবদ্ধ কীর্তন-
মিথ্যাকেই সত্য মনে হয়।

সত্য একা। আমিও একা
আমিও অসহায়। আমিও অবসাদগ্রস্ত।
কি করি? আমি কি করি?
এই ভালো-
শব্দের সঙ্গে সত্যের তীর গেঁথে
ছুঁড়ে দিই আকাশে।

একদিন তা যদি
মিথ্যের বুকে গিয়ে গাঁথে!

© অরুণ মাজী

সত্য যোদ্ধা (Amal)
Sunday, June 14, 2020
Topic(s) of this poem: truth
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success