তোমার স্পর্শে জেগে উঠে চাঁদ (Anamika) Poem by Arun Maji

তোমার স্পর্শে জেগে উঠে চাঁদ (Anamika)

তোমার স্পর্শে জেগে উঠে চাঁদ
জ্যোৎস্না বুকে ভরে।
তোমার স্পর্শে দুলে উঠে নদী
তরঙ্গ বুকে করে।

একটু তাকাবে তুমি
অপেক্ষায় টগর জুঁই মল্লিকা।
একটু ছুঁবে তুমি
অপেক্ষায় চামেলী চাতক যুথিকা।

বলো তো, তোমার অপেক্ষায়
এখন কে জেগে আছে?
সহস্র নিদ্রার ঢেউ বুকে
এতো রাতে কে জাগে আছে?

কৃষ্ণচূড়া?
অথবা লবঙ্গলতিকা?
চাঁপা?
অথবা বলাকা?
তারাও জেগে আছে।
কিন্তু আরও একজন জেগে আছে।
স্বপ্নের বুকে সহস্র স্বপ্ন এঁকে
আরও একজন জেগে আছে।

সে কে হে অনামিকা
সে কে?

© অরুণ মাজী

তোমার স্পর্শে জেগে উঠে চাঁদ (Anamika)
Thursday, January 9, 2020
Topic(s) of this poem: beauty,love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success