যা কিছু সুন্দর নয়নাভিরাম, তাকে ছুঁতে নেই। তাকে তার উৎস স্থলেই রেখে দিতে হয়। কেবল দূর থেকে তার রূপ রস গন্ধ স্পর্শ অনুভব করতে হয়। তাকে ছুঁলে বা অধিকার করতে চাইলে, তার মৃত্যু ঘটে।
মানুষ যা কিছু ছুঁয়েছে, তার মৃত্যু ঘটেছে। নদী ছুঁয়েছে তো নদীর সৌন্দর্য্যের মৃত্যু ঘটেছে। অরণ্য ছুঁয়েছে তো অরণ্যের সৌন্দর্য্যের মৃত্যু ঘটেছে। নারী ছুঁয়েছে তো নারীর সৌন্দর্য্যের মৃত্যু ঘটেছে।
প্রকৃতি আর নারী সমার্থক। নারীই প্রকৃতি। প্রকৃতিই নারী। নারীও, ফুল আর প্রকৃতির মতো। তাকে ছুঁতে বা অধিকার করতে নেই। নারীকেও উৎস স্থলে রেখে দিতে হয়।
তোমরা জানো, অরুণ মাজী ব্যক্তিগত ভাবে, দেবতা পূজা করার জন্যও ফুল তুলার বিরোধী। ফুল যদি তার বৃন্ত থেকে খসে পড়ে, তো সেই ফুলকে তুমি দেবতার পূজার জন্য ব্যবহার করতে পারো। কিন্তু বৃন্ত থেকে তুলে নয়। বৃন্ত থেকে ফুল তুলা, এক প্রকার হত্যা। তুমি হত্যা করে দেবতাকে খুশি করবে?
প্রকৃতি অবলা বলে, আমরা তাদের উপর অত্যাচার করি। আমরা- অবলা নারীর উপর অত্যাচার করি, অবলা গরুর উপর অত্যাচার করি। সবল হয়ে দুর্বলকে অত্যাচার করা আমাদের এক প্রকার জন্মগত ব্যাধি। পরিণাম? আজকের করোনা-জনিত হাহাকার। ভবিষ্যতেও কিন্তু আরও গাঢ় অন্ধকার আসবে। কেন? কিভাবে? অন্য একদিন খুলে বলবো।
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem