একদিন
তোমার বুকের পাহাড় ছিলো
আমার স্বপ্নের নিষিদ্ধ আঙিনা।
তোমার নাভি উপত্যকা ছিলো
আমার কল্পনার ঘুড়ি উড়ানোর জায়গা।
সে সব কেড়ে নিলো কে?
তুমি? আমি?
দুর্ভাগ্য?
অথচ তুমি জানো
কেড়ে নেওয়া সহজ কথা নয়।
এ পৃথিবীর কিছু জিনিস আছে
যা কেউ
কখনো কেড়ে নিতে পারে না।
পারবে তুমি
আমার স্বপ্নের নীল জ্যোৎস্না না হতে?
পারবে তুমি
আমার স্বপ্নে শীৎকার না করতে?
পারবে তুমি
আমার স্বপ্নে কখনো না আসতে?
নাহঃ পারবে না।
দূরে গিয়ে ছেয়ে আছো তুমি।
হারিয়ে গিয়ে
নতুন সাজে সেজে এসেছো তুমি।
এখন
তোমার ঊরুর সঙ্গে আমার ঊরুর দূরত্ব
কেবল এক রাতের স্বপ্ন।
আমার স্পর্শের সঙ্গে তোমার শীৎকারের দূরত্ব
কেবল নীল এক আলো।
অথচ তুমি বলো
তুমি আমার নও।
তবে তুমি কার
হে অনামিকা?
কার?
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem