ধরুক তারা তোমার হাত
দিক তারা চুমু
ছুটতে থাকুক তারা তোমার পার্বত্য উপত্যকায়
অথবা তলিয়ে যাক তারা
তোমার গোপন সাগরে;
ভয় আমি পাই না হে অনামিকা
ভয় আমি পাই না।
এ পৃথিবীর শত সহস্র পুরুষ
তোমার ঠোঁটে চুমু আঁকলেও
তুমি আমারই থাকবে।
আমার ভালবাসা
অসীম অনন্ত এক আকাশ।
যেখানেই উড়ো না কেন
আমার আকাশেই থাকবে।
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem