সোনা যদি এক তাল পিন্ড হয়ে থাকে, তা কি সুন্দর দেখতে লাগে? না। কিন্তু সেই সোনা দিয়ে তুমি যদি ফুলের মতো সুন্দর এক নেকলেস গড়ো, তখন তা সুন্দর লাগে। সোনার মধ্যে সোনা থাকলেই চলবে না, তার উপর স্যাঁকড়ার ধোলাই পেটাই ঠোকাঠুকি দরকার, তবেই তা নয়নাভিরাম অলঙ্কার হয়।
তোমার মধ্যেও "নয়নাভিরাম অলঙ্কার" হওয়ার মতো "সোনা" লুকিয়ে। কিন্তু তুমি কি সেই সোনার উপর ধোলাই পেটাই ঠোকাঠুকি করেছো? করেছো কিন্তু একটু একটু।
কিন্তু একটু একটু করলে তো চলবে না। নেকলেস গড়তে যতটা পুড়াতে হয়, ধোলাই পেটাই করতে হয়; তোমাকে ঠিক ততটাই নিজে নিজেকে পুড়াতে এবং ধোলাই পেটাই ঠোকাঠুকি করতে হবে।
এর অর্থ কি? তুমিও জন্মগত ভীষণই প্রতিভাধর আর শ্রেষ্ঠ। কিন্তু তোমার সেই রূপ প্রকাশিত করার জন্য তোমাকে পুড়তে হবে আর যন্ত্রণা পেতে হবে। এতো সোজা করে বললাম, একটু গাঁজা দাও।
© অরুণ মাজী
Painting: Pino Daeni
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem