বাবুই এর ঝুলা বাসা / Baboi Er Jhula Basa Poem by Rhymer Rhymer

বাবুই এর ঝুলা বাসা / Baboi Er Jhula Basa

বাবুই এর ঝুলা বাসা
শিল্পের কারুকাজ
পা আঁটকে ঝুলে থাকে
হয়ে এক রাজাধিরাজ ।

ঝগড়াতে ঝাঁঝালো
বুদ্ধিতে পাকা লো
ঝড়ো কোন বাতাসে
ভার তাতে রাখে সে।

কতোদিন দেখেছি
ঝগড়া মনে মেখেছি
তবু বাবুই পাখি
কি করে আড়াল রাখি।

নীল ডিমের ছানা
সোনালী চিকণ ডানা
কাছে যেতে মানা
খাবে কি বিড়াল খানা?

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success