সৌন্দর্য্য বেঁচে থাকারপ্রেরণা (Beauty) Poem by Arun Maji

সৌন্দর্য্য বেঁচে থাকারপ্রেরণা (Beauty)

Rating: 5.0

তোমার প্রেমিকার কাছে, সর্ব্বদা তুমি ছোঁক ছোঁক
করো কেন? কারন- তোমার প্রেমিকার মধ্যে তুমি
অনির্বচ্চনীয় এক সৌন্দর্য্য দেখো।

যা কিছু সুন্দর, তাই তোমাকে আকৃষ্ট করে।
জীবন আর পৃথিবীর মধ্যে সৌন্দর্য্য দেখলে, তুমি
আরও আরও বেশি করে বাঁচতে চাইবে।

সৌন্দর্য্যের প্রকৃত উৎস কি? যা কিছু তুমি হাত
দিয়ে ছুঁতে পারো না, মুঠো দিয়ে ধরতে পারো না।
যেমন? নীলাকাশ। গোধূলির আভা। নদীর কুলু
কুলু রব। রজনীগন্ধার সুগন্ধ। পত্র পুষ্পের বাহার।
নর বা নারী হৃদয়ের প্রেম। সংগীতের মূর্চ্ছনা।
কবিতার অভিব্যক্তি। ইত্যাদি।

রাজনীতি করো। কর্ম্ম করো। কিন্তু সৌন্দর্য্যের সাহচর্য্য
কখনো পরিত্যাগ করো না। সৌন্দর্য্য বেঁচে থাকার
প্রেরণা। সেই প্রেরণা হারালে বাঁচবে কি করে?

© অরুণ মাজী

সৌন্দর্য্য বেঁচে থাকারপ্রেরণা (Beauty)
Saturday, January 26, 2019
Topic(s) of this poem: beauty,inspiration,inspirational,life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success