বিশ্বাস অথবা নরক? (Belief Or Hell) Poem by Arun Maji

বিশ্বাস অথবা নরক? (Belief Or Hell)

Rating: 5.0

জীবনে অনিশ্চয়তা আছে বলেই জীবন রোমাঞ্চকর। জীবনে যা কিছু নিশ্চিৎ, তা মানুষের কাছে গতানুগতিক এক অভ্যাস। অভ্যাস মানুষের জীবনে রোমাঞ্চকে হত্যা করে। অবসাদ বয়ে আনে। ফল? মানুষ, জীবনে বাঁচার আনন্দ হারিয়ে ফেলে।

মানুষের সব প্রকার ভয়ের কারন- তার মধ্যে গড়ে উঠা অন্ধ বিশ্বাস। জন্ম থেকে মানুষ অনিশ্চয়তাকে ভয় করতে শিখেছে। কিন্তু গভীর ভাবে মানুষ যেদিন ভাবতে শিখবে, সেদিন সে বুঝতে পারবে, জীবনে অনিশ্চয়তা আছে বলেই, তার জীবনে রোমাঞ্চ আছে।

যে কোন প্রকার বিশ্বাস মানুষের কাছে এক অভিশাপ। বিশ্বাসের জন্য মানুষ ভীত সন্ত্রস্ত। বিশ্বাসের জন্য মানুষ একে অপরকে সহ্য করতে পারে না। বিশ্বাসের জন্য এ পৃথিবীতে এতো হিংসা আর দাঙ্গা। বিশ্বাসের জন্য, মানুষ তার জাতি বা ধর্মের বাইরে, আরও যে সৌন্দর্য্য আছে, তা উপভোগ করতে পারে না।

বিশ্বাস আর সংস্কারযুক্ত মন এক অন্ধ কূপ। যে কূপ ক্ষীণ আলো ছাড়া, সূর্যের অসীম দীপ্তি কক্ষনো উপভোগ করতে পারবে না।  

© অরুণ মাজী

বিশ্বাস অথবা নরক? (Belief Or Hell)
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success