বাঙালী তুমি বেঁচে আছো? (Bengal) Poem by Arun Maji

বাঙালী তুমি বেঁচে আছো? (Bengal)

তিক্ত সত্য হলো- বাংলাদেশের বাঙালী যা পারে, পশ্চিমবঙ্গের বাঙালী তা পারে না। দু দুটো রক্তক্ষয়ী যুদ্ধ- মুক্তি যুদ্ধ আর ভাষা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ তা হাতে নাতে প্রমাণ করেছে।

পশ্চিমবঙ্গের বাঙালীরা "মুখে মারিতং জগৎ"। এরা- আন্ডারপ্যান্টের ময়লা আর দুর্গন্ধ দিয়ে, পৃথিবীতে ন্যায় আর সাম্য আনতে চায়। তাই আমার মতো কবি যখন ত্রিশূলে কন্ডোম চড়িয়ে বিপ্লব ঘটাতে চায়, বাঙালী তখন আহাঃ আহাঃ করে তালি বাজায় আর বলতে থাকে- "আহাঃ কি শুনিলাম, জন্ম জন্মান্তরে ভুলিব না"। যে ইঁদুরবাচ্চা- ছাগলের শিং দেখে থালা ভর্তি জলে ঝাঁপ দেয়, সে হারামজাদাও বুকে "কমিউনিস্ট বিপ্লবী " সাইনবোর্ড সেঁটে শহর তোলপাড় করে। ফল?

যে অর্দ্ধশিক্ষিত মূর্খ অকর্মণ্য মহিলার গড়িয়াহাট বাজারে হাত-পা নেড়ে, পচা পুঁটি মাছ বিক্রি করার কথা ছিলো; সেই বদ্ধপাগল আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি নাকি এখন ভারতের "পরধান মন্তিরি" হওয়ার স্বপ্ন দেখছে! বোঝো ঠ্যালা!
"লে পচা, গামছা বিছা।
তুই আমি সৌদামিনী
ছায়াতে বসে হুঁকো টানি।"

ভারতবর্ষের হলো কি হে? রাবড়ি জিলিপি পচা সন্দেশ- সবাই আজকাল ভারতের "পরধান মন্তিরি" হতে চায়। ভারতমাতা বেঁচে আছে তো? সন্দেহ হয়। আজকাল ভারতে যা চলছে- তা দেখে সন্দেহ আমার গাঢ় হচ্ছে। একদিকে এক বদ্ধ পাগল মহিলা সংখ্যালঘুদের সুড়সুড়ি দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। আর অন্যদিকে, অন্য এক রাজনৈতিক দল-মানুষকে গোমূত্র খাইয়ে পশ্চিমবঙ্গ দখলের স্বপ্ন দেখছে। পশ্চিমবঙ্গের নিকৃষ্ট রাজনীতির যুদ্ধে- শিক্ষা শিল্প স্বাস্থ্য উন্নয়ন নিয়ে কারও কোন মাথাব্যথা নেই। কেবল ধর্ম জাতপাত সংখ্যালঘু তোষণ ইত্যাদি যতসব ফালতু ব্যাপার তাদের রাজনৈতিক হাতিয়ার। ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে চেনো? ভাবো- এই রকম একটা বিষ্ঠা গন্ধযুক্ত পয়মাল যদি পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হয়, তো পশ্চিমবঙ্গের হাল কি হবে? মানুষ তখন এক উনুন থেকে আরেক উনুনে জ্যান্ত জ্বলে পুড়ে মরবে। বিজেপি এখনো কোনভাবেই প্রমাণ করতে পারে নি, তারা পশ্চিমবঙ্গের সিংহাসনের যোগ্য দাবিদার। বিজেপির সাম্প্রতিক কর্ম্মকান্ড দেখে- ভয় আমার বাড়ছে। আর কংগ্রেস? সে তো অতীতের পচা জীবাশ্ম।

পশ্চিমবঙ্গে- কংগ্রেস এখন কবরে।কমিউনিস্ট এখন শ্মশানে। তৃণমূল এখন নেকড়ে সেজে মানুষের রক্ত খাচ্ছে। আর বিজেপি গোমূত্র খাইয়ে মানুষকে স্বর্গ লাভের খোয়াব দেখাচ্ছে।

বাঙালী তুমি বেঁচে আছো? বেঁচে যদি আছো তো, তোমার বুকের উপর মূত্র আর বিষ্ঠা যুক্ত এইসব নরখাদক ছত্রাকগুলো জন্মালো কি করে?

© অরুণ মাজী

বাঙালী তুমি বেঁচে আছো? (Bengal)
COMMENTS OF THE POEM
Sucharita Chowdhury 04 November 2018

Salute to you ..

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success