নৈবেদ্য - Bengali Poetry Poem by Mriganka Sekhar Ganguly

নৈবেদ্য - Bengali Poetry

আমি যেন ভাবি সেই ছেলেটির কথা,
যে তোমাকে ভালোবাসে নীরবে নিরালা।
আমি যেন বুঝি তার বুক ভরা জ্বালা-
সে কেমন চুপ ক'রে গিয়েছে অযথা।
তাহার চোখের জলে আমারও যে দায়,
সে যখন মুখ তুলে শূন্যে তাকায়;
অমন শূন্যে জেনো আমাকেও টানে,
যেমন পাতারা ঝরে কোন অঘ্রাণে।
আমিও যে কী হারাই বোঝাই কী ক'রে?
মনে হয় তুমি গড়া তাহার পাথরে।
আমি তাতে ফুল দি প্রণামী সাজাই।
সকল মন্ত্রে তার জয়গান গাই।
আমাদের মেয়ে আসে নৈবেদ্য নিতে
মাকে তার নাই বুঝি, বুঝি গৃহিণীকে।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success