ভালো তবে বেসো না (Bhalo Tobe Beso Na) Poem by Arun Maji

ভালো তবে বেসো না (Bhalo Tobe Beso Na)

Rating: 5.0

ভালো তবে বেসো না।

আধখানা চুমু দিয়েই যদি
দু মাইল লম্বা
বাজারের ফর্দ ধরিয়ে দাও,
তো ভালো তবে বেসো না।

তোমার মিষ্টি হাসির দাম যদি
হীরের গয়নাতে চুকাতে হয়
তো ভালো তবে বেসো না।

পোড়া কপাল আমার পোড়াই থাক
ভালো তুমি বেসো না।

হেসে হেসে ঘেঁষে ঘেঁষে
পাশে তুমি বসো না।
হেলে হেলে দুলে দুলে
বুকে ঝড় তুলো না।

ছেঁড়া হৃৎপিণ্ড আমার ছেঁড়াই থাক
ভালো তুমি বসো না।

ছুঁয়ে ছুঁয়ে চুপে চুপে
মিঠে কথা বলো না।
ঘষে ঘষে চষে চষে
বুকে আগুন জ্বেলো না।

ভালো তবে বেসো না গো
ভালো তবে বেসো না।
প্রেমের দাম যদি
রক্তের দামে চুকাতে হয়
ভালো তবে বেসো না।

© অরুণ মাজী

Sunday, June 3, 2018
Topic(s) of this poem: love,passion,poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success