Biday Poem by Golam Rashid

Golam Rashid

Golam Rashid

Murshidabad, West Bengal, India

Biday

স্মৃতি থাকে,
থেকে যায়
হৃদয় এ হৃদয় ছুঁয়ে গেছে,
ছুঁয়ে যায়
জানালার ধারের বেঞ্চে লেখা
নামদুটো রয়ে গেছে,
রয়ে যায়
পড়া ফাঁকি, আড্ডার আসর, জমে গেছে
জমে যায়
নাটকের সংলাপ
কবিতার প্রলাপ, কানে বাজে,
বেজে যায়
ডায়রির ছেড়া পাতা
উড়ে গেছে
উড়ে যায়
বিদায়ের অশ্রুতে হৃদয়
ভিজে গেছে
ভিজে যায়
বন্ধু বিদায়! বিদায়!

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Golam Rashid

Golam Rashid

Murshidabad, West Bengal, India
Close
Error Success