সিংহ মানব (Brave-Heart) Poem by Arun Maji

সিংহ মানব (Brave-Heart)

Rating: 5.0

সাফল্যের সূর্য- সেও একদিন অস্ত যায়।
ব্যর্থতার আঁধার- সেও একদিন মুছে যায়।

দিন অথবা রাত্রি, সুখ অথবা দুঃখ,
বসন্ত অথবা কালবৈশাখীর ঝঞ্ঝা-
এই সব কিছুর মধ্যে নিরলস লড়াই চালানোর
অদম্য সাহস আর নিষ্ঠা যার আছে, সেই বীর,
সেই বিজয়ী। সুখ কেবল তার বুকে বাসা বাঁধে।

© অরুণ মাজী

সিংহ মানব (Brave-Heart)
Saturday, November 3, 2018
Topic(s) of this poem: courage
COMMENTS OF THE POEM
????? ????? 04 November 2018

অসাধারন এর প্রতিটি লাইনে আছে বাস্তবতা।

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success