ভেবেছিলাম
অন্ধকার শেষে জাগবে সূর্য
মানব হৃদয় দ্বারে।
সবুজ পৃথিবী আরও সবুজ হবে সেদিন
সোনালী সূর্য সোনালী।
ভেসে আসবে রাখালিয়া সুর
দিগন্ত ভেদ করে।
কলকল রবে হেসে উঠবে নদী
মানুষকে সঙ্গে করে।
গেয়ে উঠবে পাখি
রাতের নিদ্রা ভঙ্গ করে।
অথচ.....
বাঁশি রইলো ঝুলির মধ্যে
হেসে উঠলো বোমা।
পাখি রইলো নীড়ের মধ্যে
জেগে উঠলো নেকড়ে।
মানুষ রইলো বিদ্বেষে বন্দী
গাঢ় হলো আঁধার।
আজ মৃত্যু এসেছে দ্বারে।
যাবো?
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem