ছুঁয়ে ছুঁয়ে বেসো ভালো (Chhunye Chhunye Beso Bhalo Poem by Arun Maji

ছুঁয়ে ছুঁয়ে বেসো ভালো (Chhunye Chhunye Beso Bhalo

Rating: 5.0

ছুঁয়ে ছুঁয়ে বেসো ভালো
চোখে চোখে বেসো না।
ঘেঁষে ঘেঁষে বসো সখী
দূরে বসে হেসো না।

হেসো না গো হেসো না
চোখে চোখে হেসো না।
ফাটা বুকে ব্যথা তুলে
আড়চোখে হেসো না।
ক্ষুধার্ত বুক প্রেমে ভাসিয়ে
তৃষ্ণার্ত বুকে মেরো না।

সয় না গো সয় না
বৈরাগ্য মোর সয় না।
ক্ষুধার্ত মরু সাহারা আমি
তৃষ্ণা মোর সয় না।
রক্ত মাংসের যুবক আমি
না ছুঁলে ঘুম আসে না।

ঘেঁষে ঘেঁষে ঘষে দাও
দূরে দূরে থেকো না।
চেপে চেপে মিশে যাও
হেসে হেসে মেরো না।

ছুঁতে যদি নাই দেবে
উঁচু বুকে হেঁটো না।
ঘষে যদি নাই দেবে
পাশে বসে হেসো না।

আলিঙ্গন যদি নাই দেবে
নিতম্বে ছন্দ এঁকো না।
ঝাঁপাতে যদি নাই দেবে
স্বপ্নে ঝর্ণা এঁকো না।

ছুঁয়ে ভালো বেসো সখী
চোখে চোখে বেসো না।
ঘেঁষে ঘেঁষে বসো সখী
দূরে বসে হেসো না।

© অরুণ মাজী
Painting: John William Godward

ছুঁয়ে ছুঁয়ে বেসো ভালো (Chhunye Chhunye Beso Bhalo
Sunday, June 10, 2018
Topic(s) of this poem: love,lust,passion,poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success