মৃত্যু বুকের নারী (Death Painted In Women's Bosom) Poem by Arun Maji

মৃত্যু বুকের নারী (Death Painted In Women's Bosom)

Rating: 5.0

ছ্যাঁকা দাও সখী ছ্যাঁকা দাও।

নরম নরম বুকে তোমার
গরম গরম ছ্যাঁকা দাও।
মৃত্যু আঁকা বুকে তোমার
মুক্তি মাখা ছ্যাঁকা দাও।
আদ্র সিক্ত বুকে তোমার
রৌদ্র তপ্ত ছ্যাঁকা দাও।

সখী গো
নাই বা দিলে বেশি বেশি
অল্প অল্প ছ্যাঁকা দাও।
নাই বা দিলে দিন দুপুর
মাঝে মাঝে ছ্যাঁকা দাও।

আগুন আগুন ঠোঁটে তোমার
জ্বালা জ্বালা ছ্যাঁকা দাও।
চেরি চেরি ঠোঁটে তোমার
মিছরি মিছরি ছ্যাঁকা দাও।
জবা জবা ঠোঁটে তোমার
কুসুম কুসুম ছ্যাঁকা দাও।

ছাই যদি সখী না-ই বা হলাম
কেমন পৌরুষ আমার?
নারী বুকে যদি না-ই মরলাম
কিসের যৌবন আমার?

ছ্যাঁকা দাও সখী ছ্যাঁকা দাও।
সাগর বুকে তরঙ্গ তুলে
ঢেউ মাখানো ছ্যাঁকা দাও।
পাহাড় বুকে দুলে দুলে
কাঁপা কাঁপা ছ্যাঁকা দাও।
আগুন বুকে শ্মশান জ্বেলে
মরণ মরণ ছ্যাঁকা দাও।

ঠোঁটে একটু ছ্যাঁকা দাও
বুকেও একটুছ্যাঁকা দাও।
প্রাণে একটুছ্যাঁকা দাও।
মনেও একটুছ্যাঁকা দাও।

নাই বা দিলে পাশে বসে
হেসে হেসে ছ্যাঁকা দাও।
নাই বা দিলে ঠেসে ঠেসে
ঘেঁষে ঘেঁষে ছ্যাঁকা দাও।

অধৈর্য্য বুকে অতৃপ্তি এঁকে
ধৈর্য্য আমার গুঁড়িয়ে দাও।
শ্মশান বুকে চিতাগ্নি এঁকে
জীবনে মরণ এঁকে দাও।

দাও গো সখী একটু দাও।
আগুন বুকে মৃত্যু এঁকে
মরণ ছ্যাঁকা এখনই দাও।

© অরুণ মাজী
Painting: John William Godward

মৃত্যু বুকের নারী (Death Painted In Women's Bosom)
Thursday, April 19, 2018
Topic(s) of this poem: beauty,death,lips,lust,woman
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success