ডিপ্রেশন ও প্রদীপের আলো (Depression) Poem by Arun Maji

ডিপ্রেশন ও প্রদীপের আলো (Depression)

Rating: 5.0

ধরো, তোমার ঘরটা অন্ধকার। তুমি সেই অন্ধকার দূর করতে
চাইছো। তো কি করবে তুমি? ট্যাঁক থেকে তরোয়াল বের করে
অন্ধকারের সাথে লড়াই করবে তুমি? তা তুমি করতেই পারো।
কিন্তু তাতে অন্ধকার দূর তো হবেই না, বরং তোমার রাগ আর
হতাশা কেবল বাড়বে। অন্ধকার দূর করার জন্য, ঘরের মধ্যে তুমি
যদি একটা প্রদীপ জ্বালিয়ে দাও, তো সেই মুহূর্তেই অন্ধকার দূর
হয়ে যায়।

তোমার মধ্যে "DEPRESSION (অবসাদ/হতাশা) " নামের
অন্ধকার। তাকে তুমি দূর করবে কোন প্রদীপ জ্বালিয়ে?
আশার প্রদীপ জ্বালিয়ে। আশার প্রদীপ জ্বালাবে কিভাবে?

আশার জন্ম ভালোবাসার গর্ভে। তুমি যদি পৃথিবীর মধ্যে
সৌন্দর্য্য দেখো, তো তুমি পৃথিবীকে ভালোবাসবে। যেহেতু তুমি
পৃথিবীকে ভালোবাসো, সেহেতু তুমি যন্ত্রণা সহ্য করে হলেও,
এ পৃথিবীতে বাঁচতে চাইবে। পৃথিবীর প্রতি ভালোবাসা তোমাকে আরও
বেশি বাঁচতে প্রেরণা যোগায়। তেমনি মানুষের প্রতি ভালোবাসাও
তোমাকে আরও বেশি বাঁচতে প্রেরণা দেয়। যারা মনের মধ্যে ক্রোধ
হিংসাঘৃণা পোষণ করে, তাদের পক্ষে পৃথিবী বা মানুষকে ভালোবাসা
কঠিন হয়। তাদের পক্ষে তাই DEPRESSION জয় করা কঠিন হয়।

© অরুণ মাজী
Painting: Xie Chuyu

ডিপ্রেশন ও প্রদীপের আলো (Depression)
Wednesday, September 26, 2018
Topic(s) of this poem: depression
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success