তোমার পৃথিবী ​যদি ​ছোট ​হয়, অবসাদ ​তোমার হবেই (Depression Vi) Poem by Arun Maji

তোমার পৃথিবী ​যদি ​ছোট ​হয়, অবসাদ ​তোমার হবেই (Depression Vi)

Rating: 5.0

ধরো, তোমার বন্ধুর বাড়ি নেমন্তন্ন খেতে গেছো তুমি। চিংড়ি, ইলিশ, পাঁঠার মাংস, দই, আইসক্রিম- একদম এলাহি ব্যাপার। চেঁটেপুঁটে পরমানন্দে খাচ্ছো তুমি।খেতে খেতে হটাৎ এমন একজনকে নজর করলে, যাকে তুমি পছন্দ করো না। ব্যাস- তোমার খাওয়া-দাওয়া গোল্লায়। গা-টা তোমার গুলিয়ে উঠলো। খাওয়ার প্লেট রেখে তুমি চুপচাপ বসে রইলে। অনুষ্ঠানে, তোমার পরিচিত লোকজনের সাথে ভালো করে তুমি কথা বললে না। তারাও তোমার উপর মনঃক্ষুন্ন হলো।

এই ঘটনার ​কারনে, তোমার ​নেমন্তন্ন করা ​বন্ধুর সাথে​, ​ ভালো করে ​তুমি ​কথা বলো না। আর তোমার বন্ধুও তোমাকে ​আর, ​তার বাড়িতে নেমন্তন্ন করতে সাহস পায় না। ​এইভাবে ​ভালো মন্দ বিচার করতে ​গিয়ে, তুমি তোমার আত্মীয় বন্ধুর সাথে ভীষণ তিক্ত ​সম্পর্ক গড়লে।

ফল? কয়েক বছরের মধ্যে- তোমার বন্ধু-বান্ধব আত্মীয় পরিজ​নের সংখ্যা প্রায় শূণ্য। ​তোমার খেলার পৃথিবী​, ​ হাসার পৃথিবী​, ​ দুঃখ ভাগ করে নেওয়ার পৃথিবী-একটু একটু করে কমে​, ​ প্রায় অবলুপ্ত হয়ে ​গেলো। তুমি নিঃসঙ্গ ​একাকী হয়ে গেলে। ​দুঃখ ভাগ করলে দুঃখ ​অর্দ্ধেক হয়। আনন্দ ভাগ করলে আনন্দ ​দ্বিগুন হয়। ​তুমি নিঃসঙ্গ বলে- দুঃখ তোমার কাছে অসহনীয় হয়ে ​উঠলো। হতাশা আর অবসাদের কালো গহ্বরে নিমজ্জিত ​হলে তুমি। তখন তুমি ​কি করলে? ঈশ্বর, ​ভাগ্য​, ​​ আর মানুষকে নিষ্ঠুর একচোখা ইত্যাদি বলে গালি করতে শুরু করলে। ​

​কবর খুঁড়লো কে? তুমি নিজে। তাই না? সকলের দোষ​-গুণভালো মন্দ বিচার করে- তোমার পৃথিবীকে ​তুমি নিঃসঙ্গ করে ফেলেছো। ​যাকে তুমি সামান্য সমালোচনা ভাবছো​, ​ তা কিন্তু সামান্য নয়। যা​কে তুমি ছোট ​খাটো বাছ-বিচার ভাবছো​, ​ তা কিন্তু ছোট ​খাটো ​ব্যাপার নয়। তোমার অবসাদগ্রস্ত আঁধারময় জীবনই ​তো ​তার প্রমান।

দুর্ভাগ্যবশত- এশীয় মহাদেশের সংস্কৃতি​, ​ পাশ্চাত্য দেশের সংস্কৃতির চেয়ে অনেক বেশী সংস্কারাচ্ছন্ন ও ​অন্ধ বিশ্বাসযুক্ত (dogmatic) । ছোট বেলা থেকে আমরা​ বড্ড বেশি ​মানুষকে বিচার করতে শিখি। এর ফলে সেই ​বদ ​অভ্যাস দূর করা খুব কঠিন হয়ে ​পড়ে​। ​এই বদ অভ্যাস আমাদেরকে নিঃসঙ্গতা আর অবসাদের দিকে ঠেলে দেয়। ​আদর্শ ​বন্ধু ​খুঁজতে গিয়ে আমরা গাঁ উজাড় করে ফেলি। তবুও আদর্শ বন্ধু খুঁজে পাই না। ছুঁচ হয়ে আমরা চালুনির ফুটো ​খুঁজি ​কেন? ​

মানুষকে ভালোবাসো ​হে ভাই, মানুষকে ভালোবাসো। ​বিচার ​করতে যেও না​, কেবল ভালোবাসো। ​তা যদি পারো​, ​ তাহলে তোমার পৃথিবী ​কখনো ​ছোট হয়ে যাবে না। কোন মানুষের মধ্যে যদি ভালো ​কিছু ​খুঁজে না পাও​, তবে কোন দোষ​ তার দেখো না। তোমার ভোঁতা মুখ ​হাতা দিয়ে ​বন্ধ রাখো। ​মুখ বন্ধ রাখার অভ্যাস, ভবিষ্যতে ​তোমাকে ​অবসাদ আর ​যন্ত্রণা থেকে বাঁচাবে।

​অরুণ মাজী তোমাদেরকে প্রায়ই বলে- ​"ভালো মন্দের বিচার মানুষের ​ক্ষমতার বাইরে"। ​রামচন্দ্র শ্রীকৃষ্ণ কর্ণ অর্জুন এরিস্টটল প্লেটো - এরাও ​ভালো মন্দের সঠিক হদিস পাই নি। তো আমি তুমি তা পাবো কি করে? তাই বলছি- মানুষকে ​কেবল ​ভালো​বাসা দাও, সাহস দাও​, ​ প্রেরণা দাও। হিংসাতে বুক জ্বললেও ​মানুষকে ভালোবাসা প্রেরণা ​দাও। তাতে তোমার নিজের দুঃখ যন্ত্রণা কমবে। ​

© অরুণ মাজী
Painting: Andrew Atroshenko

তোমার পৃথিবী ​যদি ​ছোট ​হয়, অবসাদ ​তোমার হবেই (Depression Vi)
Friday, October 26, 2018
Topic(s) of this poem: depression,pain
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success