ধর্ম-অধর্ম (Dharma Adharma) Poem by Arun Maji

ধর্ম-অধর্ম (Dharma Adharma)

মানুষ​ সেজেছে দেবতা আজ
দেবতা পাথর স্তম্ভ।
ধর্মের নামে খুনোখুনি ​আজ ​
​ধার্মিক নামে​র দম্ভ।

দেব​ ​দেবত্ব ​ঢেকেছে আজ
শাস্ত্রাচারের ছায়ায়।
​করুণা ​প্রেম​ ঢেকেছে মুখ
ছদ্ম ধর্মের ​জ্বালায়।

বালক শিশু কৃষ্ণ যীশু​​
ক্ষুধার্ত কেঁদে মরে।
বুদ্ধ​ ​মহম্মদ অনাথ শিশু
​মরে শীর্ণ কলেবরে।

​কাঁদে ​আকাশ কাঁদে বাতাস
​ক্ষুধার্তের আর্তনাদে।
হতাশ​ নদী​ ​​বিষাদ পাহাড়
ধরিত্রী নীরবে কাঁদে।

ধর্মের ​নামে অধর্ম যত
রক্ত​ ​​ঈশ্বর হাতে।
​ধার্মিক সাজে হত্যাকারী
হত্যা​ লীলায় মেতে।

কিসের ধর্ম কিসের ঈশ্বর
প্রেমহীন পৃথিবী মাঝে? ​
কিসের স্বর্গ কিসের পুণ্য
​যদি ধর্ম মৃত্যু-সাজে?

মানুষ বিনা ধর্ম মৃত
মৃত ​আল্লাহ ​​ভগবান।
প্রেম বিনা মিথ্যা ​পুণ্য ​
মিথ্যা ​অমৃত আহ্বান।

স্বর্গ সিঁড়ি পড়বে ভেঙে
ছোলা​ ​কলার ধর্মে।
মর্ত্য​ভূমি ​দেবভূমি ​হবে
​মরমী মর্মের কর্মে।

© অরুণ মাজী
Painting: Amit Bhar

ধর্ম-অধর্ম (Dharma Adharma)
Saturday, March 17, 2018
Topic(s) of this poem: god,peace,poverty,war,woman
COMMENTS OF THE POEM
??? ??????? ???? 18 March 2018

বিদ্রোহি কবি নজরুলের পরে এমন কবিতা আপনার কাছ থেকে পেলাম।

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success