আমি চলি একা একা জীবনের পথে,
কখনো চড়াই ভাঙি, নামি ফের নিচে;
নির্জনতা ঘিরে ধরে মানসের রথে,
হিমবাহ ধসে পড়ে মরণের পিছে।
ঝড় যদি ধেয়ে আসে, নিভে যাবে আলো,
হিমঝড়ে বেজে ওঠে অস্তিত্বের রণ;
চারিদিকে মেঘ জমে, কুয়াশায় কালো,
তবু আমি হেঁটে যাব—দৃঢ় এই মন।
ওই দূরে এভারেস্ট মেঘ ফুঁড়ে ডাকে,
চোখে ধ্রুবতারা জ্বলে, বুকে জাগে প্রাণ;
সব বাধা পার হয়ে খুঁজে নেব তাকে,
যাত্রা পথে গেয়ে যাই জীবনের গান।
বিপদ আসুক যত, থামব না আমি,
এভারেস্ট ছুঁয়ে তবে হব অস্তগামী।
© দীপঙ্কর সাধুখাঁ
১১ই সেপ্টেম্বর, ২০২৬।