জীবনের ছবি Poem by Dipankar Sadhukhan

জীবনের ছবি

চেয়েছি প্রেমিক হতে সার্থক ও ধন্য,
উজাড় করেছি প্রেম প্রণয়-আলয়ে;
ব্যর্থ প্রেমে বারবার হয়েছি অনন্য,
কেঁদেছে নিঃসঙ্গ মন বিরহের লয়ে।

মিলনের গান ছেড়ে বেদনার গীত,
বুনেছি নিয়ত আমি বিরহ সঙ্গীতে;
বুঝেছি বিচ্ছেদ মাঝে সত্যের অতীত,
ছড়িয়ে নিখাদ প্রেম এই পৃথিবীতে।

দুর্গম এ মরুপথে হেঁটেছি একাকী
জীবনের রুক্ষ পথে ধু ধু বালুরাশি;
জানি না জীবনপথ আছে কত বাকি,
তবুও জীবনকে বড় ভালোবাসি।

ব্যর্থ প্রেমিক আমি, বিরহের কবি;
বিরহী হৃদয়ে আঁকি জীবনের ছবি।

© দীপঙ্কর সাধুখাঁ
৯ই সেপ্টেম্বর, ২০২৬।

This is a translation of the poem The Canvas Of The Soul by Dipankar Sadhukhan
Sunday, September 13, 2026
COMMENTS OF THE POEM
Close
Error Success