পত পত করে নড়ে উঠলো যে পাতা
সেটা আমার হৃদয়।
দমকা হওয়া দিলেই
হৃদয় আমার পত পত নড়ে।
যে বছর বৃষ্টি হয় নি
সে বছর গুম হয়ে বসেছিলো সে।
আজও চারিদিকে কেমন
ভ্যাপসা গরম আর কাঠ ফাটা রোদ।
তৃষ্ণার্ত মানব হৃদয়ের ফুলগুলো
বড় ব্যাধি বিজড়িত আজ।
মরে যাবে না তো?
বিবেকের দমকা হাওয়া
আজকাল বয় না বললেই হয়।
মানবিকতার মৌসুমী বায়ু
লোভের উপকূল পেরিয়ে
হৃদয় উপত্যকায় ঢুকতে সহজে পারে না।
ধর্ম রাজনীতি জাতিভেদ নামের
বড় বড় পাহাড়গুলো
তার পথ আগলে দাঁড়ায়।
ব্যাধি বিজড়িত মাবব হৃদয়ের ফুলগুলো
কতদিন বাঁচবে?
আদৌ বাঁচবে তো?
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem