এক বাগান ও দুরন্ত এক এঁড়ে গরু (Ek Bagan O Duronto Ek Enre Goru) Poem by Arun Maji

এক বাগান ও দুরন্ত এক এঁড়ে গরু (Ek Bagan O Duronto Ek Enre Goru)

Rating: 5.0

চোখ মেললেই দেখি
​জগতে ​কেবল দুঃখ খেলা করে।
বুকে হাত রাখলেই দেখি
​নীল নীল স্বপ্ন আর্তনাদ করে।
অথচ তোমার ​দুই পাহাড়ের মাঝে
কেবল অনাবিল আনন্দ-
কোন দুঃখ হাহাকার নেই সেখানে।
ছুঁয়ে দিলে মনে হয়-
ফিরে পেয়েছি ষোড়শ বয়সের স্বপ্ন
আঠারো বয়সের উন্মাদনা
ঊনিশ বয়সের নিষিদ্ধ ইচ্ছে।

নারী​বক্ষ কেবল একতাল মাংস হলে
সেখানে
পুরুষের সঞ্জীবনী মন্ত্র থাকার কথা নয়।
অথচ নারী​ ​বক্ষ স্পর্শে-
অশীতিপর বৃদ্ধ জেগে উঠে
জ্যোৎস্নালোকিত পূর্ণিমা রাতে।
মাদকাসক্ত লম্পট জেগে উঠে
দেবালয়ে আরতি প্রদীপ হাতে।

দুঃখ! পৃথিবীতে কেবল দুঃখ!
অথচ তোমার ​সবুজ উপত্যকায়
কেবল স্বপ্নের হাতছানি-
কোন অবসাদ নৈরাশ্য নেই সেখানে।
ছুঁয়ে দিলে মনে হয়
স্বর্গ আকাশে নেই। অমৃত দেবালয়ে নেই।
স্বর্গ অমৃত
সবই কেবল আমার হাতের তালুতে।

ইচ্ছে হয় মুঠো ভরে ​নিয়ে নিই
জীবনের অনন্ত সুখ।
ঠোঁট ভরে শুষে নিই
অমৃতের সুমধুর আস্বাদন।

ইচ্ছে হয়-
হাতের তালু ভরে ঘুম থেকে উঠি।
অফিসে যাই। নিদ্রার বুকে ঢলে পড়ি।
ইচ্ছে হয়। অনেক অনেক ইচ্ছে হয়।
পারি কি? তবুও পারি কি?

তোমার ​নন্দন কাননে যদি
আমার অনন্ত সুখ হে মালবিকা
তবে তার প্রবেশ দ্বারে
এতো তালাচাবি কেন?

© অরুণ মাজী
Painting: John William Godward

এক বাগান ও দুরন্ত এক এঁড়ে গরু (Ek Bagan O Duronto Ek Enre Goru)
Thursday, January 4, 2018
Topic(s) of this poem: love,lust,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success