তোমরা, পঙ্গু বিকৃত কৃমি মস্তিষ্কের নেতাদের উপর ভরসা করো না। এদের উপর ভরসা করলে, তোমার আর তোমার পরিবারের উত্তরণ কখনো ঘটবে না। বিজ্ঞান তোমাকে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতা কাজে লাগিয়ে নিজেকে আরও শক্ত আর সমর্থ করো।
১. ইউটিউব বা ইন্টারনেটের অন্যান্য সাইটে, অজস্র সুন্দর সুন্দর জিনিস আছে, যেগুলো তোমরা পড়তে বা শুনতে পারো। হার্ভার্ডে না গিয়েও হার্ভার্ড প্রফেসারের লেকচার শুনতে পারো।
২. বইয়ের পাতা থেকে তুমি যত তাড়াতাড়ি শিখতে পারো, তার চেয়ে তুমি অনেক তাড়াতাড়ি এবং ভালো করে শিখতে পারো, বিভিন্ন এনিমেশন ভিডিও থেকে। ইন্টারনেটে এরুপ অজস্র এনিমেশন ভিডিও আছে।
৩. গাড়ি না চড়ে, আনলিমিটেড ইন্টারনেট ডাটা প্যাকেজ নাও।
৪. কম্পিউটার আর ইন্টারনেটে আরও বেশি সাবলীল হও।
৫. ইন্টারনেটেই ইংরেজীর উপর ক্লাস করো। তোমার ইংরেজী পারদর্শীতা আরও বাড়িয়ে তুলো।
৬. ইংরেজী শিক্ষা এমন এক ক্ষমতা, যে ক্ষমতা দিয়ে তুমি তোমার জীবনকে আরও বেশি সহজ আর সক্ষম করতে পারবে। ইংরেজী শিক্ষা অপরিহার্য।
৭. ছেলেমেয়েদেরকে পারলে ইংরেজী মিডিয়াম স্কুলে লেখাপড়া শেখাও। না পারলে, তাকে ইংরেজী শিক্ষা ভালো করে দাও।
৮. জ্ঞান বা কোন আলো-কে, কৃপণের মতো নিজের কাছে রেখো না। তাকে ছড়িয়ে দাও। যে প্রদীপ আলো দেয়, সে প্রদীপ সেই আলোতে নিজেও আলোকিত হয়। তোমরা ভালো থেকো। অরুণ মাজী।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem