কবে আর বাঁচবে হে মানুষ, কবে আর বাঁচবে তুমি? (Essay On Life) Poem by Arun Maji

কবে আর বাঁচবে হে মানুষ, কবে আর বাঁচবে তুমি? (Essay On Life)

Rating: 5.0

জীবনকে নিংড়ে নিংড়ে উপভোগ করে তারা, যারা ভীষণ রকমের বেপরোয়া।

যারা মরণকে ভয় পায় না, লজ্জাকে ভয় পায় না, কোন কিছু হারানোকে ভয় পায় না- তারাই কেবল জীবনের প্রতিমুহুর্তকে উপভোগ করে। সব সময় যদি হারানোর ভয়েই কাতর, তবে সম্পদশালী হয়েও তোমার সুখ কোথায়? সব সময়ই তো ভয়ে সিঁটিয়ে তুমি!

থাকা এক কথা। আর তার ব্যবহার অন্য কথা। তোমার সম্পদ যদি ব্যাঙ্কেই লুকানো, তো তাতে তোমার সুখ কোথায়? সারাদিন হাড়ভাঙা খাটুনি খাটতে গিয়ে শরীরচর্চা বা মানসিক প্রশান্তির অভ্যাস করতে পারো না তুমি। ডায়াবিটিস আর হার্টের রোগে ভুগছো তুমি। ভালো করে জমিয়ে খেতে পারো না তুমি। হুল্লোড় করে হাসতে গেলে দমবন্ধ হয়ে আসে তোমার। তাহলে সুখ কোথায় তোমার? কার জন্য তুমি নির্বোধ গাধার খাটুনি খাটছো? কার জন্য তুমি চুরি করে ধরা পড়ার ভয়ে সদাই সিঁটিয়ে আছো?

মন আর প্রাণ খুলে যদি বাঁচলে না, তো তা কিসের বাঁচা? সব সময় যদি ভয়েরই দাসত্ব করবে, তো প্রাণ খুলে হাসবে কখন? গলা ছেড়ে গাইবে কখন? কবে আর বাঁচবে হে মানুষ, কবে আর বাঁচবে তুমি?

© অরুণ মাজী
Painting: Hamish Blakely

কবে আর বাঁচবে হে মানুষ, কবে আর বাঁচবে তুমি? (Essay On Life)
Sunday, January 14, 2018
Topic(s) of this poem: happiness,joy,life,sorrow
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success