নারীর বিবর্তন (Evolution Of Womanhood) Poem by Arun Maji

নারীর বিবর্তন (Evolution Of Womanhood)

Rating: 5.0

তুমি ছিলে আগুন তখন
আমি খড়-কুটো।
​আদ্র বুকও ​জ্বালিয়ে দিতে ​
আগুন ​তোমার ​এতো।

আজ তুমি হয়েছো প্রদীপ
​মৃদু হাসি হাসো।
​দাহ্য ​আমি ​দাহ্য ​​আছি
বলি- একটু ভালোবাসো।

"​রাতদিন যে জ্বলছি আমি"
বলো​-​ মিষ্টি হাসি হেসে।
"​জ্বলে জ্বলে প্রেমর আগুন
​নিভে গেছে শেষে।"

​"আগ্নেয় নারী" প্রদীপ ​আজ
​তার কামনা মৃদু বাতাস।
​চঞ্চলা নারী অচঞ্চল ​আজ
অবলুপ্ত বক্ষ সুবাস।

সংসার আকাশ ​সিক্ত রে ভাই ​
আগুন যায় ​ঝরে।
​আগ্নেয় যৌবনও নিভে যায়
গৃহীর কুঁড়ে ঘরে।

​© অরুণ মাজী
William-Adolphe Bouguereau

নারীর বিবর্তন (Evolution Of Womanhood)
Friday, November 30, 2018
Topic(s) of this poem: woman,women
COMMENTS OF THE POEM
Sucharita Chowdhury 30 November 2018

অপূর্ব বর্ণনা।

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success