ভয় ও জাগরণ (Fear And Awakening) Poem by Arun Maji

ভয় ও জাগরণ (Fear And Awakening)

Rating: 5.0

ভয় না হলে
তুমি সাহসী হবে কি করে?
ভয় তোমাকে
ভয় দেখানোর জন্য বিরাজমান নয়।
ভয় তোমার মধ্যেকার অন্তর্নিহিত সূর্যকে
প্রজ্বলিত করার জন্য।

কেবলমাত্র ভীতিজনক পরিস্থিতিতেই
তুমি তোমার মধ্যেকার
অসীম ক্ষমতার সেই "তুমি"কে
নতুন করে আবিষ্কার করো।

© অরুণ মাজী
Painting: Jia Lu

ভয় ও জাগরণ (Fear And Awakening)
Wednesday, July 11, 2018
Topic(s) of this poem: courage,fear
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success