মানুষ নয়কো মানুষের মতো (Fire) Poem by Arun Maji

মানুষ নয়কো মানুষের মতো (Fire)

Rating: 5.0

​​মানুষ নয়কো মানুষের মতো
সত্য নয়কো সত্য।
মূত্র বিষ্ঠা চেটে যারা বড়
তারাই ন্যায় ভক্ত।

পা চাটে তারা "সত্য" ঘোমটায়
তো পশ্চাৎ "ভদ্র" কাপড়ে।
চরিত্রহীনরা আজ চরিত্রবাজ
নিরীহ মানুষ বড় ফাঁপড়ে।

মুক্তমনারা গুপ্ত চক্রী
উদার-মনারা বেশ্যা।
পন্ডিতরা আজ ফেতি কুত্তা
বিজ্ঞরা আজ হিঁজড়া।

কবিরা বেচে কন্ডোম প্যাকেট
নেতারা বেচে চরিত্র।
অভিনেতারা আজ চরিত্র বেশ্যা
সাথী বুদ্ধিজীবী মিত্র।

চটি পরে গান্ধীগিরি
দাঁতে রিয়াজুল রক্ত।
আঁচলে আঁকা মমতাময়ী
শকুন তার ভক্ত।

মহাস্বর্গের দুর্ঘটনায়
আজ কুকুররা মানুষ-সাজে।
কাঁদছে নারী কাঁদছে শিশু
আজ বঙ্গের বারোটা বাজে।

ইচ্ছে হয় মুতে দিই মুখে
যত শুয়োর উদর জাতদের।
ক্ষুদ্র মানুষ আমি লজ্জা পাই
তবু চেতনা হয় না তাদের।

© অরুণ মাজী

মানুষ নয়কো মানুষের মতো (Fire)
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success