ভদ্দরলোক (Gentleman) Poem by Arun Maji

ভদ্দরলোক (Gentleman)

অর্থ ও চরিত্র ব্যবসার মাঝে
ঘোমটা ঢাকা যে সুদৃশ্য উপত্যকা
তার নাম ভদ্রতা।

উঁচু বুক যুক্ত
ভদ্রতা নামের এই সুন্দর সুদৃশ্য নারী
ভীষণ আত্ম মর্যাদা সম্পন্ন অস্তিত্ব।
এক টাকার জন্য সে
পর পুরুষ সাথে রাত্রি যাপন করে না।
কিন্তু জুড়ে দাও তুমি আর একটা আধুলি-
দিনে বা রাতের আঁধারে
বিচিত্র অঙ্গভঙ্গী সহ, সহস্র শিৎকারে
পরম পরিতৃপ্তি ঘটাবে তোমার।

খুনী ডাকাতকে ঈশ্বর ভয় পান না
কিন্তু ভদ্দরকদেরকে ভয় পান ঈশ্বর।
অস্পৃশ্যকে ছুঁতে কুন্ঠা নেই মৃত্যুর
কিন্তু ভদ্দরলোককে ছুঁতে কুন্ঠিত মৃত্যু।

© অরুণ মাজী

ভদ্দরলোক (Gentleman)
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success